অতঃপর প্রেমের আগমন

অতঃপর প্রেমের আগমন চলমান

পর্ব: ৪
« <
/ 4
> »

অতঃপর প্রেমের আগমন | Otahpor Premer Agomon
ইরিন নাজ


পর্ব: ১

সৎ বাবার চাপে পড়ে আর বড় বোনের সুখের জন্য কোনো রকম মত না থাকা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসতে হলো আয়ানার। বয়স তার সবে আঠারো পূর্ণ হলো। এই আঠারো বছরের জীবনে সে কত কী না সহ্য করেছে! সামনে আরও কত কী সহ্য করতে লাগবে ভেবে কান্না পেল তার।

এই তো ঘণ্টাখানেক আগে সম্পূর্ণ অচেনা অজানা একটা লোকের সাথে বিবাহ সম্পন্ন হলো আয়ানার। আর এখন তার রুমেই ঘোমটা টেনে বসে আছে সে। স্বামী নামক মানুষটাকে একবার চোখের দেখাও দেখেনি আয়ানা। তবে তাকে যখন সাজানো হচ্ছিল তখন কিছু মহিলাদের বলতে শুনেছে—পাত্র অনেক বয়স্ক আর বদমেজাজি। পাত্রের বদমেজাজির কারণেই নাকি তার এতদিন বিয়ে হয়নি। এসব শুনে খুব কান্না পেয়েছিল আয়ানার। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল। চিৎকার করে বলতে ইচ্ছা করছিল,

—“আর কত খারাপ করবেন আল্লাহ তার সাথে? আর কত? তার যে সহ্য হয় না আর…”

আয়ানার চিন্তার মাঝে দরজা খুলে ভেতরে প্রবেশ করল কেউ। আয়ানা ধারণা করল হয়তো তার স্বামী এসেছে। ভয়ে নিজেকে আরেকটু গুটিয়ে নিল সে। প্রেম, বিয়ে এসব সম্পর্কে তার ধারণা একেবারেই কম। বর্তমান যুগের মেয়েদের মতো আধুনিকতার সাথে তার পরিচয় ঘটেনি, তাই হয়তো। পড়েছে গার্লস স্কুল আর গার্লস কলেজে। সবসময় চুপচাপ থাকত বলে তেমন কোনো বান্ধবী ছিল না। তবে কলেজে উঠে একটা বান্ধবী জুটেছিল। মেয়েটার নাম ছিল রিয়া। রিয়া একজন ডিভোর্সি ছিল। স্বামী অনেক অত্যাচার, মারধর করত বলে, শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে ডিভোর্স নেয়। ওকে এসএসসি পাস করার পরপরই বিয়ে দিয়ে দেয় ওর পরিবার। কিন্তু স্বামী, শ্বশুরবাড়ির লোকেদের অত্যাচারে ছয় মাসের বেশি সংসার টিকেনি। এরপর থেকে জীবনযুদ্ধ শুরু হয় রিয়ার। একটা ছোট চাকরির পাশাপাশি পড়াশোনা শুরু করে নতুন করে। রিয়ার বাবা-মাও তাদের ভুল বুঝতে পেরে রিয়াকে সাপোর্ট করে চলেছে। এসব থেকে বিয়ে সম্পর্কে আয়ানার যতটুকু ধারণা আছে, সবটাই নেগেটিভ। নিজের মাকে প্রতিনিয়ত সৎ বাবার কাছে অত্যাচারিত হতে দেখেছে সে। এখন যদি তার স্বামীও তার উপর অত্যাচার করে, তাহলে তার কী হবে? তার তো যাওয়ার কোনো জায়গাও নেই। এই আঠারো বছরের জীবনে কম অপমান, লাঞ্ছনা, মার সহ্য করতে হয়নি তার! এখন যদি স্বামীও এমন করে ভেবে ভয়ে চুপসে গেল আয়ানা।

—“এই মেয়ে, ঘোমটা তোলো। এসব ফর্মালিটি করতে হবে না। আমার কথা আছে তোমার সাথে।”

পুরুষালি গম্ভীর কণ্ঠে ধ্যান ভঙ্গ হলো আয়ানার। অন্যমনস্ক থাকায় মৃদু কেঁপে উঠল সে। লোকটার কণ্ঠ দারুণভাবে আকর্ষণ করল আয়ানাকে। সে মনে মনে ভাবল, ‘কণ্ঠস্বরে নেশালো দ্রব্য মেশানো আছে নাকি? এতো আকর্ষণীয় লাগছে কেন?’

আয়ানার নড়চড় না দেখে বিরক্ত হলো আদ্রিশ। কিছুটা জোরে আওয়াজ করে বলল,
—“এই যে, কথা কি কানে যায় না? বললাম না, ঘোমটা তোলো।”

ভয় পেয়ে গেল আয়ানা। কথা না শুনলে যদি মারধর করে ভেবে, দ্রুত ঘোমটা তুলে ফেলল। আদ্রিশ অবাক হয়ে গেল আয়ানাকে দেখে। নিঃসন্দেহে রূপবতী কিন্তু নিতান্তই বাচ্চা একটা মেয়ে। চেহারায় স্পষ্ট বাচ্চা ভাব ফুটে উঠেছে। গালজোড়া ফুলো ফুলো। বিয়ের সাজে দেখতে একেবারে বাচ্চা পুতুল লাগছে। আদ্রিশ ভাবল, কোথায় সে উনত্রিশ বছরের প্রতিষ্ঠিত একজন যুবক আর কোথায় এই বাচ্চা মেয়ে। বয়স বেশি হলে আঠারো কি উনিশ হবে। আয়ানার মতো সেও বিয়ের আগে হবু স্ত্রীকে দেখেনি। এমনিতেই তার প্রেম, ভালোবাসা, বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না। এসবের উপর থেকে তার বিশ্বাস উঠে গেছে। আর বউ এতো বাচ্চা হবে জানলে সে বিয়েই করত না—যাই হয়ে যাক না কেন।

আয়ানা একবারের জন্যও মাথা উপরে তোলেনি। আদ্রিশ বিরক্ত হলো। এই মেয়েকে মনে হয় সব বলে বলে করাতে হবে। আদ্রিশ বলল,
—“হেই ইউ, আমার দিকে তাকাও।”

আয়ানা ভীত হলো। তার অনেকক্ষণ ধরেই ইচ্ছা করছিল এতো সুন্দর কণ্ঠের অধিকারী পুরুষকে দেখতে। ধীরে ধীরে মাথা উপরের দিকে করল আয়ানা। চোখের সামনে ভেসে উঠল একজন সুদর্শন পুরুষের মুখাবয়ব। চেহারায় গম্ভীর ভাব বিরাজমান। শ্যামবর্ণের সুঠামদেহী পুরুষ। গালের খোঁচা খোঁচা দাঁড়ির জন্য সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আয়ানা আদ্রিশকে দেখে আতঙ্কিত হলো, মস্তিষ্কে ছড়িয়ে পড়ল ভিন্ন চিন্তা। ওর জামাই তো বুড়ো। তাহলে এই লোক কে? লাফিয়ে দাঁড়িয়ে পড়ল বিছানায়। হুট করে লাফানোতে শাড়িতে পা বেঁধে পড়তে নিলে কোমর আঁকড়ে ধরল আদ্রিশ। ভাগ্যিস সে সামনেই দাঁড়িয়ে ছিল। নইলে এই মেয়ে এখনই মুখ থুবড়ে নিচে পড়ত। ভাবা যায়, বিয়ের প্রথম রাতেই হাত-পা, মুখ সব ফাটাতে চলেছিল!

আয়ানা চোখ-মুখ খিঁচে বন্ধ করে রেখেছে। বুকটা জোরে জোরে ধুকপুক করছে তার। যখন বুঝতে পারল সে নিচে পড়েনি, তখন ধীরে ধীরে চোখ মেলল। দেখল সামনের ছেলেটা তার কোমর জড়িয়ে ধরে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। ছাড়া পাওয়ার জন্য নড়াচড়া করতেই আদ্রিশ আয়ানাকে কিছুটা উঁচু করে নিচে নামিয়ে দিল। হাফ ছেড়ে বাঁচল আয়ানা। কিন্তু আদ্রিশের ধমক খেয়ে পুনরায় লাফিয়ে উঠল।

—“এই, তোমার সমস্যা কী? মাথায় কী সমস্যা আছে নাকি? এভাবে লাফিয়ে উঠলে কেন? ভূত দেখেছ? এখন নিচে পড়ে হাত-পা ভাঙলে তো দোষ আমার হতো। সবাই ভাবত আমি তোমার উপর অত্যাচার করেছি। চুপ করে আছ কেন, স্টুপিড? কথা বলতে পারো না?”

আয়ানা ভাবল এবার চুপ করে থাকলে চলবে না। এই লোককে আর তার জামাই কোথায়—সবটা জানতে হবে। সে মিনমিন করে বলল,
—“আপনি কে?”

আশ্চর্য হলো আদ্রিশ! মেয়েটা বলে কী! ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করল,
—“আমার সাথে যদি তোমার বিয়ে হয়ে থাকে, তাহলে আমি তোমার কে হই?”

আয়ানা ফটাফট জবাব দিল,
—“বর।”

জবাব দিয়ে বেক্কল বনে গেল আয়ানা। কিন্তু তার জামাইয়ের বর্ণনা তো অন্যরকম ছিল।
আদ্রিশ শুধাল,
—“তাহলে জিজ্ঞাসা করলে কেন আমি কে? আর আমাকে দেখে এতো চমকানোর কী হলো?”

আয়ানা নিজের চিন্তার মাঝেই জবাব দিল,
—“কিন্তু আমার জামাই তো বুড়ো। হ্যাঁ, আপনি বদমেজাজি, ঠিক; কিন্তু বাকি বর্ণনা তো মিলল না।”

অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আদ্রিশ। মনে মনে ভাবল, শেষমেশ পাগল বউ জুটল নাকি কপালে? পিচ্চি মেয়েটা কী বলছে এসব? আদ্রিশ গম্ভীর কণ্ঠে বলল,
—“এসব কী বলছ? তোমাকে এসব কে বলেছে?”

আয়ানা গালটা হালকা ফুলিয়ে বলল,
—“আমাকে সাজানোর সময় আন্টিরা বলছিল। তখন শুনেছি।”

আদ্রিশ বুঝতে পারল ব্যাপারটা। নিশ্চয়ই প্রতিবেশী কুটনী টাইপ মহিলাগুলো এসব ছড়িয়েছে। তারা শোনে কম, রটায় বেশি। আর এই মেয়ে সেসব কথাই বিশ্বাস করেছে। আদ্রিশ বলল,
—“দেখো মেয়ে, তোমাকে কে কী বলল আমি জানি না। আর জানতেও চাই না। তুমি শুধু এতটুকু জেনে রাখো, তোমার বিয়ে আমার সাথেই হয়েছে। আর তোমাকে যে বিষয়ে বলতে চাচ্ছিলাম, মন দিয়ে শোনো—আমার এই বিয়েতে কোনো মত ছিল না। একপ্রকার জোর করে বিয়েটা করিয়েছে। আর আমি প্রচণ্ড রাগী; রাগ হলে হুঁশ থাকে না। উল্টাপাল্টা কাজ করে বসি। তাই আমার থেকে যতো পারবে দূরত্ব বজায় রাখবে। সেটাই তোমার জন্য ভালো হবে। যেহেতু বিয়েটা হয়েছে, তাই আমি চেষ্টা করব তোমাকে মেনে নেওয়ার। কিন্তু তোমাকে মেনে নিতে আমার কতো সময় লাগবে বা কখনো মেনে নিতে পারব কি না আমার জানা নেই। আমি সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করি। তাই যা বলার সোজাসোজি বললাম।”

নিজের কথা শেষ করে ফ্রেশ হতে চলে গেল আদ্রিশ। আয়ানা ধপ করে বিছানায় বসে পড়ল। তার জীবনটা এমন কেন? তার ভাগ্যে আর কতো খেলা লেখা আছে? কবে আসবে তার জীবনে সুদিন? সে কি দেখতে পাবে না সুখের? আয়ানা ভাবতে লাগল আজকের দিনের ঘটনা। কীভাবে তার জীবনে নতুন মোড় এল…

~ফ্ল্যাশব্যাক~

—“এই যে মহারানী, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি দাঁড়িয়ে থাকার কাজ দেওয়া হয়েছে? যা, সবাইকে জুস দিয়ে আয়। তবে সাবধান, কেউ যেন মুখ না দেখে, বলে দিলাম। নইলে জানিসই তো কী হবে। যা।”

সাহেরা বানুর ধমকে কেঁপে উঠল আয়ানা। সাহেরা বানু সম্পর্কে আয়ানার ফুফু হয়, কিন্তু আপন না—সৎ; তাই হয়তো তার সাথে এমন ব্যবহার করতে গায়ে বাধে না। চোখ জলে ভরে উঠল আয়ানার। পরনের ওড়না দিয়ে মাথা, মুখ ভালো করে ঢেকে নিল সে। মাথা নিচু করে সবাইকে জুস দিয়ে রান্নাঘরে ফেরত চলে আসল। এখনো অনেক রান্না বাকি। সব যে তাকেই করতে হবে। সাহায্য করার কেউ নেই।

আজ আয়ানার বোন মীরার বিয়ে। পরের দিন রিসেপশন হবে। কাবিন ঘরোয়াভাবে আয়ানাদের বাড়িতেই হচ্ছে। বোনের বিয়েতে কাজের মানুষের মতো কাজ করতে হচ্ছে তার। এটাই হয়তো নিয়তি ভেবে তাচ্ছিল্যমাখা হাসি দিল আয়ানা। এই হাসির মাঝেও যে অনেক কষ্ট লুকিয়ে আছে।

সব কাজ শেষ করতে করতে হাঁপিয়ে উঠল আয়ানা। এতগুলো মানুষের রান্না একা করা মুখের কথা নয়! কাজ শেষে নিজের রুমে যাওয়ার পথে একবার বোন মীরার রুমে উঁকি দিল সে। কিন্তু সামনে যাওয়ার সাহস পেল না। বোনকে সে অনেক ভয় পায়। যদিও মীরা তার আপন বোন না। এই জন্যই হয়তো এতো দূরত্ব। বোনকে দূর থেকে দেখেই চোখ জুড়িয়ে নিল সে। অসম্ভব সুন্দর লাগছে আজ তার বোনটাকে।

চলবে?

পর্ব: ২

শাওয়ার নিয়ে একটু রেস্ট নেবে ভাবল আয়ানা। তার বাইরে যাওয়া বারণ। এতক্ষণে হয়তো মীরাকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে হয়তো কাবিনটাও হয়ে যাবে। আয়ানার খুব ইচ্ছা করছে বোনের বিয়েতে অংশগ্রহণ করতে। কিন্তু তাকে কড়াকড়িভাবে বলা হয়েছে, সে যেন বাইরে না যায়। তাই আয়ানা ঠিক করল একটু ঘুমাবে। শরীরটা আর চলছে না এতো কাজ করার পর। সে থাকে ছাদের একটা ছোট্ট রুমে। অন্যান্য মেয়েদের মতো আলিশান রুম বা বেড তার নেই।

« <
/ 4
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।