অতঃপর প্রেমের আগমন

অতঃপর প্রেমের আগমন চলমান

পর্ব: ৪
« <
/ 4
> »

নিজের আবোলতাবোল পর্যবেক্ষণ শেষে আয়ানার মনে হলো এবার তার ওঠা উচিত। অনেক দেরি হয়ে গেছে হয়তো। সময় দেখার জন্য মাথা এদিক-ওদিক ঘোরাল আয়ানা। বেডের ডান দিকে কাঙ্ক্ষিত বস্তু ঘড়ি পেয়ে তাতে সময় দেখে নিল সে। ৮:১০ বেজে গেছে, তার মানে অনেক দেরি হয়ে গেছে। ওঠার জন্য উসখুস করতে লাগল সে। কিন্তু উঠবে তো উঠবে কীভাবে! যেই শক্ত করে ধরে রেখেছে দেখে ফোঁস করে শ্বাস ছাড়ল সে। অনেক সাবধানতার সাথে তাকে উঠতে হবে। নইলে লোকটা জেগে যাবে। আর লোকটা জেগে গেলে তাকেই লজ্জায় পড়তে হবে।

আয়ানা চোরের মতো আদ্রিশের দিকে চোখ রেখে ধীরে ধীরে হাত উঠাতে লাগল। কিন্তু যেই ভয় মনে ছিল, তাই সত্যি হলো। আদ্রিশের ঘুম ভেঙে গেল আয়ানার নড়াচড়া করার ফলে। হাতে নরম কিছুর স্পর্শ উপলব্ধি করায় ঘুমে ব্যাঘাত ঘটল আদ্রিশের। পিটপিট করে চোখ খুলে পাশে তাকাতেই দেখল আয়ানা গোল গোল চোখ করে তার দিকে তাকিয়ে আছে। আয়ানা আগে থেকেই তাকিয়ে ছিল, আর আদ্রিশের তাকানোতে দুজনের দৃষ্টির মিলন ঘটল। হঠাৎ করে আদ্রিশের তাকানোতে ভড়কে গেল সে। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিল না আয়ানা। সে আদ্রিশের দিক থেকে নজর সরিয়ে এদিক-ওদিক তাকাতে লাগল। গাল দুটোতে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। এটা খুবই ছোট একটা বিষয়, তারপরও তার কেন যেন লজ্জা লাগছে। বড্ড বেশিই লজ্জা লাগছে।

আদ্রিশ আয়ানার এমন অদ্ভুত ব্যবহারের কারণ বুঝে উঠতে পারল না প্রথমে। আয়ানার লাল আভাযুক্ত ফুলো ফুলো গালজোড়া অবলোকন করতে লাগল। মনে মনে ভাবতে লাগল, ‘মেয়েটা এতো আদুরে কেন? এই লাল আভাযুক্ত ফুলো গাল দেখে ইচ্ছা করছে একটু টেনে আদর করে দিই। কিন্তু এই মেয়ে লজ্জা পাচ্ছে কেন?’ পরক্ষণেই নিজের হাতের দিকে নজর যেতেই ঘটনা বুঝতে পারল আদ্রিশ। নিজের হাত আয়ানার কোমরে দেখে অপ্রস্তুত হলো সে। দ্রুত হাত সরিয়ে উঠে বসল। আয়ানাও উঠে বসে গেল। হাতে, গলায় আর গালের কিছু অংশে চিটমিট করে জ্বলছে। হয়তো গহনা আর শাড়ির ঘষায় এমন হয়েছে। আয়ানা হাতের লাল লাল হওয়া জায়গাটা দেখছে।

আদ্রিশ উশখুশ করছে কিছু বলার জন্য। শেষে আয়ানার দিকে না তাকিয়েই এক নিঃশ্বাসে বলল,
—“শোনো, আমি দুঃখিত। আমি আসলে তেমনটা ইচ্ছা করে করিনি। আমি অমন ছেলে না। ঘুমের ঘোরে হয়ে গেছে।”

নিজের কথা শেষ করে আর এক সেকেন্ডও বসল না আদ্রিশ। সোজা ওয়াশরুমে গিয়ে ধুম করে দরজা লাগিয়ে দিল। আয়ানা এখনো হা করে আদ্রিশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আদ্রিশের বলা সরি এখনো তার হজম হয়নি। আদ্রিশ যে সরি বলবে, চিন্তার বাইরে ছিল তার।

অন্যদিকে আদ্রিশ ওয়াশরুমের দরজা লক করে বেসিনের সামনে গিয়ে দাঁড়াল। মুখে পানির ছিটা দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। নিজের মাঝের পরিবর্তনগুলো দেখার চেষ্টা করতে লাগল। নিজেই নিজেকে বলতে লাগল,
—“এসব কী হচ্ছে আমার সাথে? ওই মেয়ের কাছাকাছি থাকলে আমার হার্ট এতো জোরে বিট করছে কেন? যেই আমি কখনো কারোর সামনে নিজের অনুভূতি প্রকাশ করি না, সেই আমি—সবকিছু ওই মেয়ের সামনে থাকলে এলোমেলো হয়ে যাচ্ছে! হোয়াই? এক রাতে আমার মাঝে এই পরিবর্তন কোথা থেকে আসল? এতটুকু একটা পুচকি মেয়ের সামনে আমি, আদ্রিশ কখনোই নত হতে পারি না। কখনোই না।”

নিজের চুল খামচে ধরল আদ্রিশ। পুনরায় বিড়বিড় করল,
—“নিজেকে, আর নিজের অনুভূতিকে সামলে রাখতে হবে। এসব প্রেম, ভালোবাসা কিছু হয় না। সব ধোঁকা, সব। আর এসব অল্প বয়সী মেয়েরা অনেক বেশি আবেগপ্রবণ হয়। সেই আবেগে আমি একজন ম্যাচিউর মানুষ হয়ে গা ভাসাতে পারি না!”

——–

আয়ানা এখনো আগের জায়গায় বসে আছে। কী করবে বুঝতে পারছে না। গহনাগুলো সব একে একে খুলে রেখেছে। কিন্তু শাড়ি, তা তো চেঞ্জ করা হলো না। পরনের শাড়িটাকে এখন খুব বেশি বিরক্তিকর লাগছে আয়ানার। শরীরটা মেজমেজ করছে। শাওয়ার নিতে পারলে ভালো লাগত। কিন্তু তার লাগেজ, কাপড় কোথায় আছে জানা নেই তার। তাই বিরক্ত লাগা সত্ত্বেও চুপচাপ বসে আছে।

আদ্রিশ ফ্রেশ হয়ে এসে দেখল আয়ানা ঠোঁট উল্টে নিজের হাত উল্টে-পাল্টে দেখছে। প্রথমে এর কারণ না ধরতে পারলেও গলার দিকে চোখ যেতেই একটু অস্থিরতা কাজ করল আদ্রিশের মনে। গলার দিকটায় লাল লাল হয়ে আছে। সে এক পা, দুই পা করে আয়ানার কাছে গিয়ে দাঁড়াল। জিজ্ঞাসা করল,
—“হাতে, গলায় কী হয়েছে? এমন লাল লাল হয়ে আছে কেন?”

আয়ানা হুট করে আদ্রিশের আওয়াজ শুনে একটু ভয় পেলেও নিজেকে সামলে নিল। মিনমিন করে বলল,
—“শাড়ির কাজ আর গহনার ঘষা লেগে এমন হয়েছে।”

আদ্রিশ ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। বিরক্তিতে কপাল কুঁচকে এল তার। এখন এই দাগ দেখে মানুষজন উল্টাপাল্টা ভাবলে কী হবে! আয়ানার দিকে তাকিয়ে রাগী গলায় বলল,
—“স্টুপিড একটা! এসব জঞ্জাল পরে ঘুমালে তো এমন হবেই। এখনো বসে আছ কেন, স্টুপিড? যাও, ড্রেস চেঞ্জ করে আসো।”

আদ্রিশের বকা খেয়ে আয়ানার মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। ঠোঁট উল্টে ভাবতে লাগল, তার জামাইও বুঝি রিয়ার আর তার মায়ের জামাইয়ের মতো হবে!
—“কী হলো? যাওও।”
আয়ানার হেলদোল না দেখে হালকা ধমক দিয়ে বলল আদ্রিশ। আয়ানা কেঁপে উঠে কেঁদেই ফেলল এবার। কোনো শব্দ হচ্ছে না। শুধু চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আয়ানার চোখে পানি দেখে আদ্রিশ নিজের বুকের মধ্যে কেমন চিনচিন ব্যথা অনুভব করল। তার এই অল্প বকায় যে আয়ানা কেঁদে ফেলবে, বুঝতে পারেনি সে।

আদ্রিশ আয়ানার দিকে ঝুঁকে বিছানার দুপাশে নিজের হাত রাখল। হঠাৎ আদ্রিশের এতো কাছে আসার কারণ বুঝে উঠল না আয়ানা। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে। আদ্রিশ আয়ানার চোখে চোখ রেখে বলল,
—“কী সমস্যা? ফ্রেশ হতে বললাম, তাতে কাঁদলে কেন? তোমার কী এই জঞ্জাল পরে বসে থাকতে ইচ্ছা করছে? তাহলে বসে থাকো।”

আয়ানা নিম্ন স্বরে বলল,
—“আ…আসলে আমার লাগেজ কোথায়, আমার জানা নেই। আমি ফ্রেশ হয়ে কী পড়ব?”

এবার কাহিনি বুঝল আদ্রিশ। আয়ানার কপালে একটা টোকা মেরে বলল,
—“তুমি আসলেই একটা স্টুপিড। এতক্ষণ বলা যেত না এই কথা?”

আদ্রিশ নিজের ফোন নিয়ে বেলকনিতে চলে গেল কাউকে কল করতে। আয়ানা কপাল ঘষতে ঘষতে বিড়বিড় করে বলল,
—“বারবার স্টুপিড স্টুপিড করে কেন? এখন তো জানল কী সমস্যা, তাও হেল্প করল না। লোকটা একদম ভালো না।”

পর্ব: ৪

আদ্রিশ ফোনে কথা শেষ করে রুমে ঢুকে দেখল আয়ানা নাক-মুখ কুঁচকে বসে আছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে। আদ্রিশ গেস করল, হয়তো তাকে নিয়েই কিছু বলছে। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়তেই আদ্রিশ গিয়ে দরজাটা খুলে দিল। আয়ানা দেখল, কালকে গাড়িতে তার পাশে বসা মেয়েটি ভেতরে ঢুকছে। তার হাতে অনেকগুলো প্যাকেট দেখা যাচ্ছে। আদ্রিশ মেয়েটাকে উদ্দেশ করে বলল—

« <
/ 4
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।