অতঃপর প্রেমের আগমন

অতঃপর প্রেমের আগমন চলমান

পর্ব: ৪
« <
/ 4
> »

আয়ানার মাত্র চোখটা লেগেছিল, এমন সময় দরজা নক করল কেউ। ঘুমঘুম চোখ ডলে দরজা খুলতে গেল সে। দরজা খোলামাত্র গালে সজোরে থাপ্পড় পড়ায় হতোভম্ব হয়ে গেল আয়ানা। গালে হাত দিয়ে সামনে তাকাতেই রূহ কেঁপে উঠল তার। দরজায় সৎ বাবা মাহমুদ আর ফুফু সাহেরা বানুকে দেখে ঢোক গিলল সে। দুইজনই অনেক রেগে আছে, তা তাদের চেহারা বলে দিচ্ছে।

সাহেরা বানু আয়ানাকে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলেন, সাথে মাহমুদ সাহেবও। মাহমুদ সাহেব দাঁতে দাঁত পিষে বললেন,
—“তোকে বলেছিলাম, পাত্রপক্ষের কেউ যেন তোকে না দেখে। কিন্তু তুই ঠিকই নিজের রূপ দেখিয়ে দিলি। পাত্রের চাচী এখন দাবি করছে, তার ছেলের সাথে তোর বিয়ে দিতে হবে। নাহলে তিনি মীরার সাথে আহিলের বিয়ে হতে দেবেন না। আর পাত্রের পরিবারও রাজি আহিলের চাচীর কথায়।”

অবাকের উপর অবাক হচ্ছে আয়ানা। সে তো কিছুই করেনি। তাহলে এসব তার সাথে কী হচ্ছে! মাহমুদ সাহেব সাহেরা বানুকে বললেন,
—“এই আপু, এই মেয়েকে রেডি কর জলদি। এর কারণে দুইবার আমার মেয়ের বিয়ে ভেঙেছে। এবার যদি আবার বিয়ে ভাঙে, তাহলে একে আমি মেরেই ফেলব।”

মাহমুদ সাহেব কথা শেষ করে রুম থেকে বেরিয়ে গেলেন। আয়ানা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল। সে কিছু একটা বলতে চাইল, কিন্তু সুযোগ দিল না সাহেরা বানু। রাগী দৃষ্টি দিয়ে বললেন,
—“একটা কথাও বলবি না। একদম আমাদের জ্বালিয়ে খেলি তুই। যখন থেকে এই বাড়িতে এসেছিস, তখন থেকে জ্বালাচ্ছিস আমাদের। এবার বিদায় হ। এখানেই চুপচাপ বসে থাক। আমি শাড়ি নিয়ে আসছি। পড়ে তৈরি হয়ে যাবি।”

সাহেরা বানু বের হতেই কান্নায় ভেঙে পড়ল আয়ানা। কাঁধে কেউ হাত রাখতেই ঘোলা চোখে তাকাল সে। সামনে মাকে দেখে নিজেকে আর সামলাতে পারল না। জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। অনামিকা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে নিম্ন স্বরে বললেন,
—“এই বিয়েটা তুই করে নে আয়ানা মা। তোর বর যেমনি হোক না কেন, অন্তত এই নরকে যেভাবে থাকিস, তার চেয়ে অনেক গুণ ভালো থাকবি—আমার বিশ্বাস। কাঁদিস না মা। যা হবে ভালো হবে। তুই শুধু ভরসা রাখ সৃষ্টিকর্তার উপর।”

আয়ানা চোখভর্তি জল নিয়ে নিজের মায়ের দিকে তাকাল। সে ভেবেছিল, আর কেউ না হোক, অন্তত তার মা তার পক্ষে কথা বলবে। কিন্তু তার মাও চায় সে এই বিয়েটা করুক। আয়ানার ভীষণ অভিমান হলো। তার মা কি জানে না, আয়ানা অনেক পড়াশোনা করতে চায়। জীবনে অনেক বড় হতে চায়। আয়ানার স্বপ্ন ছিল, সে বড় একটা চাকরি করে নিজেকে আর তার মাকে এই নরক থেকে মুক্ত করবে। কিন্তু তার এই আশাটা হয়তো পূরণ হবার নয়। চোখ মুছে দীর্ঘশ্বাস ফেলল আয়ানা। এর চেয়েও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। এটাকেও মেনে নিতে হবে। এছাড়া কোনো পথ খোলা নেই।

——-

চমৎকার একটা শাড়ি পরানো হয়েছে আয়ানাকে। সাথে সুন্দর সব অলংকার। হয়তো পাত্রপক্ষ আগে থেকেই এসব প্ল্যান করে এসেছিল, ভাবল আয়ানা। নইলে এতো দ্রুত কী করে সব কিছুর জোগাড় হলো। একটা জীবন্ত পুতুলে পরিণত হয়েছে সে। তার সাথে যে যা করছে, তাতেই সায় দিচ্ছে।

সাজানো শেষে তাকে মীরার রুমে নিয়ে যাওয়া হলো। মীরা আগে থেকেই তৈরি হয়ে ছিল। সে যেতেই কাজী এল বিয়ে পড়াতে। না চিনে, না জেনেও একজনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলো আয়ানা। হয়ে গেল বিয়ে—সম্পূর্ণ অচেনা একজনের সাথে।

আসার সময় কারোর সাথে একটা কথা বলেনি সে। অবশ্য তার সাথে কথা বলার, তাকে বিদায় দেওয়ার মানুষের যে বড়ই অভাব। শুধুমাত্র মাই তো তাকে ভালোবাসে। আর সবার চোখে তো সে বিষ। কিন্তু মায়ের সাথেও একটা কথাও বলেনি সে। আসার পথে তার সাথে তার বর ছিল না। সে হয়তো আগেই চলে গিয়েছিল। আয়ানার সাথে গাড়িতে একজন ভদ্র মহিলা বসেছিলেন আর একজন তার সমবয়সী মেয়ে। আয়ানা আন্দাজ করেছিল, মহিলাটা হয়তো তার শাশুড়ি মা আর মেয়েটা হয়তো আহিলের বোন হবে।

বাড়ির সামনে গাড়ি থামতে অবাক হয় আয়ানা। বিশাল বড় বাড়ি। হয়তো এরা অনেক বড়লোক, বুঝতে পারল সে। ভিতরে আসার পর তার আন্দাজটাই ঠিক হলো। ওই ভদ্র মহিলা তার শাশুড়ি। অনেক রাত হয়ে যাওয়ায় কেউ নতুন বউদের বিরক্ত করেনি। যারা করতে ইচ্ছুক ছিল, তাদেরও করতে দেননি ভদ্র মহিলা। সবাইকে রেস্ট নিতে পাঠিয়ে দিয়েছেন। নতুন বউরা খেতে লজ্জা পায় বলে নিজ হাতে দুই বউকে খাইয়ে দিয়েছেন। অতঃপর তাদের নিজেদের রুমে পাঠিয়ে দিয়েছেন রেস্ট নেওয়ার জন্য। আয়ানা যতটুকু বুঝতে পেরেছে, ভদ্র মহিলা অনেক ভালো। তার চিন্তাভাবনায় আয়ানা মুগ্ধ হয়েছে। তারপর থেকে অচেনা বরের রুমে বসে ছিল সে।

——–

সারাদিনের ঘটনাগুলো চিন্তা করতে করতে কখন গভীর ঘুমে তলিয়ে গেছে, আয়ানা নিজেও বুঝতে পারে না। সারাদিনের ধকল সামলে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল সে।

আদ্রিশ একেবারে শাওয়ার নিয়েই বের হলো। এখন একটু শান্তি লাগছে তার। ওয়াশরুম থেকে বের হতেই বেডে চোখ আটকে গেল তার। আয়ানা বেডে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। মূলত তার শাড়ি এলোমেলো হয়ে আছে। কিছু মুহূর্তের জন্য ঘোরের মাঝে চলে গেল আদ্রিশ। ধীর পায়ে বেডের কাছে গিয়ে মিনিট দুইয়ের মতো আয়ানাকে গভীরভাবে পর্যবেক্ষণ করল। তার কাছে মনে হলো, মেয়েটা একটা কিউটের ডিব্বা। ফুলো ফুলো গাল দুটোর জন্য আরও বেশি কিউট লাগছে। একটু ছুঁতে পারলে কেমন হতো? পরমুহূর্তে নিজের চিন্তাভাবনায় নিজেই বিরক্ত হলো আদ্রিশ। কী সব ভাবছে সে! দ্রুত ঘুরে বেলকনিতে চলে গেল সে। তোয়ালে মেলে দিয়ে রুমে এসে ভাবতে লাগল, কী করা যায়। তারও তো অনেক ঘুম পেয়েছে। কিন্তু বিছানায় তো আয়ানা ঘুমিয়ে আছে। আয়ানার সাথে সে কী করে ঘুমাবে!

কিছুক্ষণ পায়চারি করার পর আদ্রিশ ঠিক করল, সে আয়ানার পাশেই ঘুমাবে। তারই তো বউ হয়। এতো চিন্তা করার কিছুই নেই। হাঁসফাঁস করতে করতে আয়ানার পাশেই কিছুটা দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল আদ্রিশ। তার হার্টটা কেন যেন অনেক জোরে জোরে বিট করছে। মনে হচ্ছে চুরি করতে এসেছে। বড় বেশি অস্থিরতা কাজ করায় মাঝখানে একটা বালিশ দিয়ে দিল আদ্রিশ। এছাড়া আর কোনো রাস্তা নেই। ঘুমাতে হলে এভাবেই ঘুমাতে হবে। কিন্তু এই মেয়ে সকালে উঠে কোনো ঝামেলা না করলেই হলো। এসব ভাবতে ভাবতে ঘুমে তলিয়ে গেল আদ্রিশ।

হয়তো এখান থেকেই হবে আয়ানার জীবনের নতুন সূচনা।

পর্ব: ৩

চোখে তেজি সূর্যের আলো পড়ায় ঘুম ভাঙল আয়ানার। চোখ ডলে উঠতে চাইলে বুঝতে পারল তার পেটের উপর কিছু একটা রাখা। চোখ মেলে পেটের দিকে তাকাতেই আঁতকে উঠল সে। কারোর হাত তার কোমর শক্ত করে জড়িয়ে আছে। হাতের মালিকের দিকে চোখ যেতেই বুঝতে পারল তার গম্ভীর স্বামী তাকে জড়িয়ে ধরে আছে। হয়তো অজান্তেই তার কোমর আঁকড়ে ধরেছে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আয়ানা একটা জিনিস আবিষ্কার করল, তা হলো তার বর সুদর্শন হলেও মাত্রাতিরিক্ত গম্ভীর। এই যে ঘুমিয়ে আছে তাও মুখটা গম্ভীর করে রেখেছে। আয়ানা মনে মনে ভাবল, ‘লোকটা হাসতে জানে না নাকি? ঘুমের মধ্যেও মুখটা এমন গম্ভীর করে রেখেছে, যেনো ঘুমিয়ে ঘুমিয়েও কোনো সিরিয়াস কাজ করছে।’

« <
/ 4
> »
ফ্রিতে হাজার হাজার PDF ডাউনলোড করুন।